একাদশ
রাষ্ট্রবিজ্ঞান
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
সংবিধান
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের
মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো।
প্রশ্ন
মানঃ৮
v ভারতের
সংবিধানের বৈশিষ্ট্য:
সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল।
যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। আর প্রত্যেক দেশের সংবিধানের
কতকগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলি থেকেই দেশের সংবিধানের যথার্থ
স্বরূপ অণুধাবন করা যায়।ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হল-
v বৃহত্তম
সংবিধানঃ
ভারতীয় সংবিধান হল বিশ্বের সর্ববৃহৎ লিখিত
সংবিধান। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় সেই সময় ৩৯৫টি ধারা
এবং ৮টি তালিকা নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধিত হয়ে
বর্তমানে ৪৭০ টি ধারা ও ১২টি তফশিলি তালিকা ও বিভিন্ন উপধারা রয়েছে।
v লিখিত
ও অলিখিত সংবিধানের সংমিশ্রণঃ
ভারতীয় সংবিধান মূলত লিখিত। কিন্তু
এর কিছু অলিখিত অংশ রয়েছে। ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির আদলে ভারতীয় সংবিধানে
প্রথা, রীতিনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
v সুপরিবর্তনীয়
ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণঃ
ভারতের সংবিধানে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়
সংবিধানের বৈশিষ্ট্যগুলির সম্বয় সাধন করা হয়েছে।তিনটি পদ্ধতির মাধ্যমে ভারতীয় সংবিধান
সংশোধন করা যায়।
ü সংবিধানের কিছু
অংশ সাধারন আইন প্রণয়ন পদ্ধতিতে পরিবর্তন করা যায়।
ü সংবিধানের কিছু
অংশ পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত
ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের অনুমোদন প্রয়োজন।
ü সংবিধানের কিছু
কিছু অংশ পরিবর্তন করতে গেলে প্রথমে দ্বিতীয় পদ্ধতি অণুসরন করতে হয় এবং তারপর এই প্রস্তাবটি
রাজ্যগুলির আইনসভার সম্মতি লাভের জন্য প্রেরণ করতে হয়। দ্বিতীয় ও তৃতীয় পদ্ধতি দুষ্পরিবর্তনীয়
বলা চলে।
v সংবিধানের
প্রাধান্যঃ
ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রাধান্য
স্বীকৃতি হয়েছে, রাষ্ট্রের সর্ব্বোচ্চ আইন হল সংবিধান যাবতীয় রাষ্ট্রের ক্ষমতা এবং
নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল সংবিধান।কেন্দ্র ও রাজ্য সরকার সমূহ বিচার বিভাগ,
আইন বিভাগ এবং দেশের সমস্ত প্রতিষ্ঠান এবং নাগরিক বৃন্দ সবাইকে সংবিধানের অধীনে থেকে
কাজকর্ম করতে হয়। এই জন্য সংবিধান বিরোধী কোন আইন আদেশ ও নির্দেশ জারি করলে সুপ্রিমকোর্ট
তা বাতিল করে দিতে পারে।
v যুক্তরাষ্ট্রীয়
ও এককেন্দ্রিক শাসনব্যবস্থার সংমিশ্রণঃ
ভারতীয় সংবিধানে কোথাও ‘যুক্তরাষ্ট্র’
শব্দটি ব্যবহার করা হয়নি, তবুও ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের তিনটি মূল বৈশিষ্ট্য ভারতে বর্তমান যেমন-
ü লিখিত সংবিধানের
অবস্থিতি।
ü কেন্দ্র ও রাজ্যসরকারগুলির
মধ্যে ক্ষমতার বণ্টন।
ü নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয়
আদালতের অবস্থিতি।
v সংসদীয়
শাসন ব্যবস্থাঃ
ভারতীয় সংবিধানে সংসদীয় শাসনব্যবস্থা
গৃহীত হয়েছে। ব্রিটিশ সংবিধানের অণুকরণে গৃহীত এই ব্যবস্থায় রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব
তত্ত্বগতভাবে রাষ্ট্রপতির হাতে থাকলেও কার্যত যাবতীয় ক্ষমতার অধিকারী হলেন পার্লমেন্টের
সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বাধীন মন্ত্রীসভা। মন্ত্রীসভা তার কাজকর্মের জন্য পার্লামেন্ট
বা সংসদের নিম্নকক্ষ লোকসভার নিকট দায়বদ্ধ থাকতে হয়। লোকসভার আস্থা হারালে সমগ্র মন্ত্রীসভার
পদত্যাগ করতে হয়।
v বিচার
বিভাগের স্বাধীনতাঃ
ভারতের বিচার বিভাগ যাতে নিরপেক্ষ ও স্বাধীনভাবে
নিজের দায়িত্ব সম্পাদন করতে পারে তার জন্য সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতার ব্যবস্থা
করা হয়েছে। সংবিধান বিচারপতিদের নিয়োগ, সুযোগ-সুবিধা কার্যকাল ইত্যাদি ব্যাপারে বিচার
বিভাগ বিশেষ প্রাধান্য দিয়েছে।
v সর্বজনীন
প্রাপ্তবয়স্ক ভোটাধিকারঃ
ভারতের সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের
ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মূল সংবিধানের ৩২৫ ও ৩২৬ নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ,
স্ত্রী পুরুষ, সম্পত্তি নির্বিশেষে ২১ বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার
প্রদান করা হয়। ১৯৮৯ সালে ৬১-তম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়সসীমা ১৮ বছর করা হয়েছে।
ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত
স্নগবিধান।তা সত্বেও কিছু অলিখিত বিষয় আছে।প্রকৃতপক্ষে কোনো সংবিধানই পুরোপুরি লিখিত
বা অলিখিত হয় না।আমাদের সংবিধান এই দুইয়ের সংমিশ্রন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।