দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী//উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান

Niharika's Activities
0

 

প্রশ্নঃ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী?     প্রশ্ন মানঃ৪

§  দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যঃ

দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশগুলি হল

§  আত্মবিশ্বাস বাড়ানোঃ

স্বাভাবিক শিশুদের মতো এরা যেহেতু স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম হয় না, তাই তারা হীনম্মন্যতায় ভোগে। শিক্ষার উদ্দেশ্য হল, হীনম্মন্যতা দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করা।

§  বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহারঃ

শিক্ষাক্ষেত্রে যেহেতু তারা চোখের ব্যবহার করতে পারে না, তাই অন্যান্য ইন্দ্রিয়গুলিকে যাতে তারা বেশি করে ব্যবহার করতে সক্ষম হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্রে অন্যান্য ইন্দ্রিয়গুলিকে বেশি করে সক্রিয় করে তোলার জন্য উপযুক্ত কৌশল আয়ত্ত করতে শেখানো।   

§  পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধানে সাহায্যঃ

দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মগুলি করার জন্য তারা যাতে অন্যের উপর নির্ভর না করে, সেই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া। পরিবেশের সবার সঙ্গে মানিয়ে চলার উপযোগী করে তুলতে হবে তাহলেই শিক্ষার স্বার্থকতা।  

§  স্বনির্ভরতা অর্জন করাঃ

এই শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হল— অন্ধ শিশুদের বৃত্তিমুখী প্রশিক্ষণ দান করা এবং আর্থিকভাবে স্বনির্ভরশীল করে গড়ে তোলা। এতে তারা মানসিকভাবেও দৃঢ় হবে।

§  জ্ঞান অর্জনে সহায়তাঃ

তারা যাতে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেই সুযোগ করে দেওয়া এই শিক্ষার। অন্যতম উদ্দেশ্য। চোখে দেখতে না পেলেও অন্যান্য ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাতে তাদের সুপ্ত ক্ষমতার বিকাশ লাভ করতে পারে সেই ব্যাপারে সাহায্য করা।  

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore