তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরন দাও।

Niharika's Activities
0

 

প্রশ্নঃ তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরন দাও।                                                  

                                                                                              প্রশ্ন মানঃ৩

§  তির্যক বিভক্তিঃ 

কোনো কোনো বিভক্তিচিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়। যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে। তির্যক বিভক্তি আলাদা কোনো বিভক্তিচিহ্ন নয়, কোনো বিভক্তি চিহ্নের একাধিক কারকে প্রয়োগ।   

§  উদাহরণ:

বিভিন্ন বিভক্তিচিহ্ন, যেমন – এ, কে, তে, রে, র প্রভৃতি বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়। যেমন-

                            বুলবুলিতে ধান খেয়েছে। - কর্তৃ কারকে 'তে' বিভক্তি।

                            এ ছুরিতে মাংস কাটা যাবে না। - করণে 'তে' বিভক্তি।

                            ঘরেতে ভ্রমর এলো। -- অধিকরণ কারকে 'তে' বিভক্তি।

উপরের উদাহরণগুলিতে দেখা যাচ্ছে 'তে' বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়েছে। সুতরাং বলা যায় 'তে' বিভক্তিটি তির্যক বিভক্তি। বাংলা ব্যাকরণের প্রায় সব যথার্থ বিভক্তিই তির্যক বিভক্তি। তবে অধিকাংশ অনুসর্গ কিন্তু তির্যক নয়।  

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore