দীর্ঘস্থায়ী স্মৃতি এবং স্বল্পস্থায়ী স্মৃতি বলতে কী বোঝ? L.T.M. & S.T.M.

Niharika's Activities
0

 Q. What is L.T.M. & S.T.M.?

(দীর্ঘস্থায়ী স্মৃতি এবং স্বল্পস্থায়ী স্মৃতি বলতে কী বোঝ?)    

**********************************************

§  স্বল্পস্থায়ী স্মৃতিঃ (Short Term Memory):

                     এই ধরনের স্মৃতি সাময়িক, কিন্তু একেবারে অল্প সময়ের জন্য নয়। স্বল্পস্থায়ী স্মৃতির সংরক্ষন ক্ষেত্র প্রায় 30 সেকেন্ড। কয়েক সেকেন্ড বা তারও কম সময় যে স্মৃতি স্থায়ী হয় তাই স্বল্পস্থায়ী স্মৃতি । একটি পাত্রের দিকে এক পলক তাকানোর ফলে পাত্রটির আকার কেমন ছিল, বর্ণ কি ছিল ইত্যাদি যে সব তথ্য মস্তিস্কে সংরক্ষিত হয় তা স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ । অথবা একসারি শব্দ এক সেকন্ডের পর্যবেক্ষণে পর যতগুলো মনে রাখা যাই তাও স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ । স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর কম।

                   উইলিয়াম জেমস্ এই ধরনের স্মৃতির ওপর বিভিন্ন পরীক্ষা করেন। স্বল্পস্থায়ী স্মৃতির ওপর Wough এবং Morgan-এর পরীক্ষাও বিশেষভাবে উল্লেখযোগ্য।

§  দীর্ঘস্থায়ী স্মৃতিঃ (Long Term Memory):

                   যখন অধীত বিষয় এবং পূর্ব অভিজ্ঞতা দীর্ঘ সময় ব্যাপী মস্তিষ্কে সঞ্চিত থাকে তখন তাকে দীর্ঘস্থায়ী স্মৃতি বা Long Term Memory বলে। সাধারণত বিষয়বস্তুর অর্থ ও অন্যান্য বৈশিষ্ট্যের ওপর এই ধরনের স্মৃতি নির্ভরশীল। দীর্ঘস্থায়ী স্মৃতির জন্যই আমাদের শিখন বহুদিন পরেও কার্যকারী থাকে। শব্দ, অর্থ, ধারণা, নামতা ইত্যাদি দীর্ঘস্থায়ী স্মৃতির অন্তর্ভুক্ত। অনেকে একে Semantic Memory বলেন।

                   দীর্ঘস্থায়ী স্মৃতির জন্য বিষয়বস্তু দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কে সঞ্চিত থাকে এবং বিষয়বস্তুর সংবদ্ধতা দেখা যায়। দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংবেদনগত তথ্যসকল স্থায়ী হয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

তুমি যদি আমাদের কাছে Online-এ পড়তে চাও তাহলে মাত্র ২০ টাকা মাসিক বেতনের বিনিময়ে পড়তে পাড়বে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore