সুলতানি প্রশাসনে 'ওয়াজির'-এর কাজ কী ছিল?

Niharika's Activities
0

Q. What was the function of the 'wazir' in the sultanate administration?

সুলতানি প্রশাসনে 'ওয়াজির'-এর কাজ কী ছিল?

সুলতানি প্রশাসনে 'ওয়াজির' ছিলেন সুলতানের পর সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারী। তাঁকে আধুনিকালের 'প্রধানমন্ত্রী' ও 'অর্থমন্ত্রী'-র মিশ্রণ বলা যেতে পারে। ওয়াজির যে দপ্তরের প্রধান ছিলেন, তাকে বলা হতো 'দিওয়ান-ই-উজিরাত' বা অর্থ দপ্তর।

ওয়াজিরের প্রধান কাজই ছিল রাষ্ট্রের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করা। ১. ভূমি-রাজস্ব (খরাজ) ব্যবস্থার তত্ত্বাবধান করা। ২. রাষ্ট্রের মোট আয় ও ব্যয়ের হিসাব রাখা এবং বাজেট তৈরি করা। ৩. অন্যান্য প্রদেশ বা ইক্তা থেকে আসা উদ্বৃত্ত রাজস্ব (ফওয়াজিল) সংগ্রহ করা। ৪. সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতন নির্ধারণ ও প্রদান করা।

তিনি ছিলেন সুলতানের প্রধান পরামর্শদাতা। তিনি অন্যান্য সমস্ত দপ্তরের কাজের উপর নজরদারি করতেন। সুলতান দুর্বল বা অনুপস্থিত থাকলে ওয়াজিরই কার্যত রাষ্ট্র পরিচালনা করতেন।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore