অলিম্পিক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Niharika's Activities
0

 

অলিম্পিক

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার উদ্যোগে যখন 1896 সালে আধুনিক অলিম্পিকের সূচনা হয়, তখন আধুনিক অলিম্পিকের জনক পিয়ের ডি মূলমন্ত্র ছিল-সিটিয়াস,অলটিয়াস,ফরটিয়াস।এই ল্যাটিন শব্দের ইংরেজি মানে ফাস্টার,হায়ার,স্ট্রংগার। অলিম্পিকের মোটো এই তিন শব্দে তৈরি হলেও, অলিম্পিকের রিং-এর ভাবনা তখনও ছিলনা। কোবারটিনের ডিজাইন করা অলিম্পিকের পাঁচটি রিং, যা কিনা উনিশশো বারো সালে অলিম্পিকের প্রতীক হিসেবে তৈরি হয়। অবশেষে 1920 সালে বেলজিয়ামের অ্যান্টওয়ের্প অলিম্পিকে প্রথম ব্যবহৃত হয় অলিম্পিক রিং।

অলিম্পিকের পাঁচটি রিংয়ের মাধ্যমে; পাঁচটি মহাদেশকে তুলে ধরা হয়। ইওরোপ, এশিয়া,আফ্রিকা, ওশেনিয়ার পাশাপাশি; দুই আমেরিকাকে তুলে; ধরা হয় একটা রিংয়ের মাধ্যমে। প্রথমে উনিশশো চোদ্দ সালে অলিম্পিক কংগ্রেসে এই অলিম্পিক রিং গ্রেটেস্ট শো অন আর্থে চালু করার কথা থাকলেও, প্রথম বিশ্বযুদ্ধের জন্য তা চালু করা যায়নি। অবশেষে সপ্তম অলিম্পিকে বেলজিয়ামে তা চালু হয়। পাঁচটি রিং মানে পাঁচটি মহাদেশকেই শুধুমাত্র তুলে ধরা নয়, রিং গুলির রঙেরও রয়েছে ইতিহাস। লাল,নীল,হলুদ,সবুজ এবং কালো, এমনভাবে পাঁচটি রংকে বেছে নেওয়া হয়েছে যাতে বিশ্বের যেকোনও দেশের পতাকায় এই পাঁচটি রংয়ের অন্তত একটি রংকে দেখতে পাওয়া যায়।

১. রিং-এ নীল রঙ মানে ইউরোপ মহাদেশের প্রতীক।

২.রিং-এ হলুদ রঙ মানে এশিয়ার প্রতীক।

৩.রিং-এ কালো রঙ মানে আফ্রিকা মহাদেশের প্রতীক।

৪.লাল রং ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক।

৫.সবুজ রং প্রতীক আমেরিকা মহাদেশের।



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore