শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান || শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি || Primary TET

Niharika's Activities
0

 

শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান

শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি

1. প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হল-

(A) সাহিত্য (B) দর্শনশাস্ত্র (C) মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় ছিল (D) ব্যুৎপত্তিগত অর্থে উপরের কোনোটিই নয়।

2. আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল-

(A) আচরণের বিজ্ঞান (B) চেতনার বিজ্ঞান (C) আত্মার বিজ্ঞান (D) মনের বিজ্ঞান।

3. 'মনোবিজ্ঞান'-এর ধারণার ক্রমবিকাশ হল-

(A) মনের বিজ্ঞান-আত্মার বিজ্ঞান-চেতনার বিজ্ঞান-আচরণের বিজ্ঞান।

(B) আত্মার বিজ্ঞান-মনের বিজ্ঞান-আচরণের বিজ্ঞান-চেতনার বিজ্ঞান।

(C) আত্মার বিজ্ঞান—মনের বিজ্ঞান-চেতনার বিজ্ঞান-আচরণের বিজ্ঞান

(D) উপরের কোনোটিই নয়।

4. মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন- (A) আর. এস. উডওয়ার্থ আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে

(B) ডব্লিউ ভুক্ত জার্মানির লাইপজিগ শহরে

(C) উইলিয়াম ম্যাকডুগাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

(D) উইলিয়াম ধর্নডাইক আমেরিকায়।

5. নিম্নের মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়?

(A) উইলিয়াম ম্যাকডুগাল (B) আর. এস. উড়ওয়ার্থ (C) স্কিনার (D) জে. বি. ওয়াটসন

6. আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন—

(A) অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে (B) উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসাবে

(C) উপরের দুটিই (D) উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া।

7. বংশধারা এবং পরিবেশের গুণফল হল ব্যক্তি কার উক্তি?

(A) জে. বি. ওয়াটসন (B) গ্যালিটন (C) পিয়ারসন (D) আর. এস. উত্তওয়ার্থ

৪. মনস্তত্ত্বের উদ্দেশ্য হল

(A) আচরণকে বিশ্লেষণ করা (C) আচরণকে নিয়ন্ত্রণ করা (B) আচরণ সম্পর্কে পূর্বাভাষ দান (D) উপরের সবকটি।

9. মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হল-

(A) পর্যবেক্ষণ (B) পরীক্ষণ (C) সাক্ষাৎকার (D) অন্তদর্শন

10. উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হল মনোবিজ্ঞানের কাজ। এটি মানব

আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান—উক্তিটি কার-

 (A) উইলিয়াম ম্যাকডুগাল (B) উডওয়ার্থ (C) হার্বার্ট স্পেনসার (D) স্কিনার ।

11. নিম্নলিখিত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক-

(A) স্কিনার (B) জে পিয়াজে (C) কার্ট লিউন (D) থর্নডাইক।

12. সমগ্র, অংশগুলির কেবল যোগফল নয়-কারা বলেছিলেন-

(A) গঠনবাদীগণ (C) সমগ্রতাবাদীগণ (B) আচরণবাদীগণ (D) জ্ঞানমূলক মনোবিদগণ।

13. থর্নডাইককে মনস্তত্ত্বের কোন্ দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়-

(A) আচরণবাদ (B) সমগ্রতাবাদ (C) মনঃসমীক্ষণবাদ (D) সংযোজনবাদ

14. মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ‘ফাইফেনোমেনানের’ উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

(A) সমগ্রতাবাদ (B) গঠনবাদ(C) আচরণবাদ(D) মানবতাবাদ।

15. মনস্তত্ত্বের কোন্ দৃষ্টিভঙ্গি 'প্রত্যক্ষণ'-এর নিয়মাবলি উল্লেখ করেন—

(A) আচরণবাদ (B) সমগ্রতাবাদ (C) জ্ঞানমূলক মনস্তত্ত্ব (D) উপরের কোনোটিই নয়।

16. 'ব্যান্ডেল হাইপোথিসিস' মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লিখিত আছে-

(A) আচরণবাদ (B) গঠনবাদ (C) সমগ্রতাবাদ (D) জ্ঞানমূলক মনস্তত্ত্ববাদ।

17. আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছেন-

(A) পর্যবেক্ষণ (B) পরীক্ষণ (C) অন্তদর্শন (D) সাক্ষাৎকার।

18. ম্যাকডুগালের মতে, মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হল—

(A) প্রতিবর্ত ক্রিয়া(B) প্রবৃত্তি (C) মৌলিক চাহিদা (D) উপরের কোনোটিই নয় ।

19. প্রবৃত্তি হল-

(A) মানসিক প্রক্রিয়া (B) জৈবিক প্রক্রিয়া (C) জৈব-মানসিক প্রক্রিয়া (D) বংশধারা সূত্রে প্রাপ্ত প্রকাতা।

20. নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সাথে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে উঠে কোন্ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য-

(A) আচরণবাদ (B) সমগ্রতাবাদ (C) মানবতাবাদ (D) জ্ঞানমূলক মন

21. নীচের কোন্ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম-

(A) আচরণবাদ (B) সমগ্রতাবাদ (C) জ্ঞানমূলক মনস্তত্ত্ব (D) মানবতাবাদ

22. 'সাইকোঅ্যানোলাইটিক' মতবাদের প্রতিষ্ঠাতা কে-

(A) সিগমন্ড ফ্রয়েড (B) অ্যানা ফ্রয়েড (C) ইয়ং (D) অ্যাডলার

 21 মানের কোন্ অংশটি সর্ববৃহৎ-

(A) চেতন মন (B) অবচেতন মন (C) প্রাক্‌চেতন মন (D) সব অংশই সমান।

24, ইদম্ (ID) অহং (Figo) এবং অধিশাস্তার (Super ego) মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী-

(A) ইদম্ (B) অহম্ (C) অধিশান্তা (D) সকলেই সমশক্তিসম্পন্ন।

25. নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কে মানবতাবাদী-

(A) ব্রুনায় (B) আশুবেল (C) অধিশাস্তা (D) রস

26. মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাও, কিন্তু তার মধ্যে একপ্রকার আচরণ রয়ে গেছে—উক্তিটি কার-

(A) টিচেনার (B) ওয়াটসন (C) ম্যাকডুগাল (D) উডওয়ার্থ

27. নিম্নোত্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা যায়-

 (A) স্কিনার (B) ওয়ারদাইমার (C) টলম্যান (D) জে. এফ. ব্রুনার

28. মনোবিজ্ঞানকে কোন্ জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়-

(A) প্রাকৃতিক বিজ্ঞান (B) জীবন বিজ্ঞান (C) জীববিজ্ঞান (D) সমাজবিজ্ঞান

29. মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের বিষয় বলে বিবেচনা করা হয়। কারণ—

(A) এর পরিধি ক্রমশ বিস্তার লাভ করছে (B) এর নিজস্ব পদ্ধতি আছে (C) এর নিজস্ব সমস্যা আছে যা সমাধানযোগ্য (D) উপরের সবকটি

30. শিক্ষা মনোবিজ্ঞান হল—

(A) মনোবিজ্ঞানের একটি শাখা যেখানে শিখন ও শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় (B) শিক্ষাবিজ্ঞানের একটি শাখা যেখানে মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয় (C) পৃথক একটি অধ্যয়নের বিষয় (D) উপরের কোনোটিই নয়।

31. শিক্ষা-মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে—সংজ্ঞাটি কার দেওয়া-

(A) স্কিনারের (B) বার্নার্ডের (C) কোলেসনিকের (D) স্যান্ডি ফোর্ড-এর ।

32. মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হল শিক্ষা মনোবিজ্ঞান। সংজ্ঞাটি দিয়েছেন-

 (A) স্যান্ডিফোর্ড (B) স্কিনার (C) কোলেসনিক (D) মিস্টার এবং মিসেস ক্লো।

 33. শিক্ষা-মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি হল-

(A) শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা (B) শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা (C) শিক্ষা-শিখন প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা (D) উপরের সবগুলি

34. নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসনিক বিষয় নয়-

(A) প্রত্যক্ষণ (B) দিবাস্বপ্ন (C) কল্পনা (D) অস্বাভাবিক মনোবিজ্ঞান।

35. নীচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো-

(A) শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যায়ন করে (B) শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান (C) শিল্প মনোবিজ্ঞান ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয় (D) শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনায় সহায়তা করে।

36. নিম্নের কোন্ পদ্ধতিটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে-  (A) পর্যবেক্ষণ (B) কেস স্টাডি (C) ফ্লান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি (D) রাশিবিজ্ঞান।

37. মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য হল-

(A) মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে, শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে (B) মনোবিজ্ঞান মানসিক প্ররিয়ার গতিপ্রকৃতিকে পরীক্ষণের দ্বারা সমাধানসূত্র আবিষ্কারের মধ্য দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতিসাধন করে। শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র ও নীতিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ার উন্নতিসাধন করে (C) মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র, নৈতিকতা বিচার করে না। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাকালীন আচরণ এবং তার নৈতিকতা বিচার করে (D) উপরের সবকটি

38. শিক্ষার কোন্ পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়?

(A) পাঠক্রম রচনায় (B)শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণে (C) শিক্ষার ব্যবস্থাপনায় (D) শিক্ষার উদ্দেশ্য নির্ণ্যয়ে

39. শিক্ষা মনোবিজ্ঞান হল-

(A) একমুখী প্রক্রিয়া(B) দ্বিমুখী প্রক্রিয়া(C) ত্রিমুখী প্রক্রিয়া (D) বহুমুখী প্রক্রিয়া

40. শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হল-

(A) শিশুকেন্দ্রিক শিক্ষা (B) জীবনকেন্দ্রিক শিক্ষা (C) ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা (D) উপরের সবগুলি

41. নিম্নের কোন্ বক্তব্যটি প্রাসঙ্গিক নয়-

(A) অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক (B) অন্তদর্শনে প্রাক্-ধারণার প্রভাব দেখা যায়, যার ফলে প্রাপ্ত তথ্যের যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয়।(C) চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি (D) অন্তদর্শন পদ্ধতিতে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় এক, মন একদিকে অধ্যয়নের ক্ষেত্র অপরদিকে পর্যবেক্ষণের পদ্ধতি যা প্রায় অসম্ভব।

42. নিম্নোত্ত বক্তব্যগুলির কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যস্ত করে-

(A) পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করা যায় (B) পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায় (C) পর্যবেক্ষণে বৈদ্যুতিন কৌশল ব্যবহার করা যায় (D) এই পদ্ধতিতে শিক্ষার্থীর মানসিক চাপ থাকে না।

43. শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল—

(A) পরীক্ষামূলক পদ্ধতি (B) উলম্ব কেস স্টাডি (C) পর্যবেক্ষণ পদ্ধতি (D) আনুভূমিক কেস স্টাডি।

44. শিক্ষাকে আমি মনস্তত্ত্বভিত্তিক করতে চাই—উক্তিটি কার-

(A) ফ্রয়েবেল (B) রুশো (C) মাদাম মন্তেসরি (D) পেস্তালাৎসি

45. শিক্ষা ক্ষেত্রে' Tabula Base শব্দটি কে ব্যবহার করেছিলেন-

(A) ফ্রেডারিক হারবার্ট (B) প্লেটো (C) জন লক (D) হারবার্ট স্পেনসার।

46. শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি-

(A) মনোবিজ্ঞাষণ পদ্ধতি (B) সার্ভে পদ্ধতি (C) ক্লিনিক্যাল পদ্ধতি (D) পরীক্ষামূলক পদ্ধতি

47. শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য-

(A) অন্তদর্শন পদ্ধতি (B) কেস স্টাডি পদ্ধতি (C) পরীক্ষামূলক পদ্ধতি (D) সার্ভে পদ্ধতি

48. শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষার উদ্দেশ্যগুলি হল-

(A) শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা(B) শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা (C) শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা। (D) উপরের সবগুলি

49. নীচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়—

(A) জীবন বিকাশের স্তর (B) সৃজনশীলতা (C) শিক্ষা নির্দেশনা (D) শিক্ষার মাধ্যম

50. শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়টির উপর 'এবিহেস' পরীক্ষানিরীক্ষা করেছিলেন-

 (A) মনোযোগ (B) শিখন (C) স্মৃতি (D) শিখন সঞ্চালন।

51. (1) শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বিস্তৃত এবং তা ক্রমবর্ধমান ।

       (2) শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি এবং পরীক্ষাগার আছে।

       (3) শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব সমস্যা আছে।

      (4) সমস্যার উপর গবেষণা করা হয় এবং প্রাপ্ত ফল শিক্ষা প্রক্রিয়ার প্রয়োগ করা হয়।

উপরের বক্তব্যগুলি থেকে শিক্ষা মনোবিজ্ঞানকে কী বলা যায়-

(A) বিজ্ঞানের বিষয় (B) পৃথক অধ্যয়নের বিষয় (C) জটিল বিষয় (D) কোনোটিই নয়।

52. নিম্নের কোন্ বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না-

(A) মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান, শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান

(B) মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান, শিক্ষা ফলিত বিজ্ঞান (C) মনোবিজ্ঞানে অনেক বিষয় আলোচনা করা হয় যা শিক্ষাবিজ্ঞানে হয় না (D) শিক্ষা ও মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান

53. মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হল-

(A) স্বপ্ন বিশ্লেষণ (B) শব্দ অনুষঙ্গ (C) সম্মোহিনী (D) সবকটি

54. 'লিবিডো'র ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ আছে-

(A) সমগ্রতাবাদ(B) জ্ঞানমূলক মতবাদ (C) আচরণবাদ (D) উপরের কোনোটিই নয়

55. শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে—এ বাক্যটির তাৎপর্য হল-

(A) ব্যাকরণের মতো তাপসকেও শিক্ষক জানাবেন (B) ব্যাকরণ জানতে হলে তাপসকে জানতে হবে (C) তাপসকে না জানলে তাকে সঠিক ভাবে ব্যাকরণ পড়ানো যাবে না (D) ব্যাকরণের সঙ্গে তাপসকে জানলে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি হবে।

 56. ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, তিনি হলেন—

(A) জন লক (B) আলফ্রেড বিঁনে (C) ফ্রান্সিস গ্যালটন (D) ডেভিড হিউম ।

57. ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে 'Principles of Psychology' পুস্তকটি প্রকাশ

করেন-

(A) উইলিয়াম ম্যাকডুগাল (B) ফেকনার (C) উইলিয়াম জেমস (D) জন লক।

58. শিক্ষা-মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল কারণ—

(A) এখানে বহু চলক ক্রিয়াশীল হয় (B) চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধা জনক (C) চলকগুলি পারস্পরিক ক্রিয়া করে (D) উপরের সবগুলি

59. মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির উপর আস্থা রাখতে পারেননি। তা হল—

(A) পর্যবেক্ষণ(B) সাক্ষাৎকার (C) অন্তদর্শন (D) পরীক্ষণ।

60. ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হল—

(A) বুদ্ধি (B) প্রবৃতি (C) সহজাত বৈশিষ্ট্য (D) কোনোটিই নয়।

61. নীচের কোনটি শিক্ষা-মনোবিজ্ঞানের আলোচনার বিষয় নয়-

 (A) শিক্ষার্থী(B) শিক্ষক (C) তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি (D) কোনোটিই নয়।

62. শিক্ষা-মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের

কারণ হল—

(A) শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে (B) তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করতে (C) গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষাব্যবস্থার পুনর্গঠন (D) উপরের সবগুলি

63. একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে। এক্ষেত্রে শিক্ষক হিসাবে তোমার কর্তব্য হল—

(A) বুদ্ধির অভীক্ষা প্রয়োগ (B) আগ্রহ অভীক্ষা প্রয়োগ (C) প্রবণতা অভীক্ষা প্রয়োগ

(D) শিক্ষার্থীদের মলো ব্যক্তিগতভাবে আলোচনা করা।

64. নীচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়-

(A) পরীক্ষণের জন্য কৃত্রিম পরিবেশ রচনা করা (B) যার উপর পরীক্ষা করা হচ্ছে তার অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণকরা সম্ভব নয় (C) যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা (D) পরীক্ষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা অনেক সময় পাওয়া সম্ভব নয়।

65. শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল—

(A) পরিসংখ্যানমূলক পদ্ধতি (B) তুলনামূলক পদ্ধতি (C) পর্যবেক্ষণ পদ্ধতি (D) উল্লম্ব পদ্ধতি

66. শিক্ষা-মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণিভুক্ত করা সঠিক-

(A) প্রকৃতি বিজ্ঞান (B) সামাজিক বিজ্ঞান (C) জীব বিজ্ঞান (D) ভৌত বিজ্ঞান ।

67. শিক্ষা-মনোবিজ্ঞান হল- 

(A) একটি মৌলিক বিজ্ঞান (B) শিক্ষা ও মনোবিজ্ঞানের সমন্বয় (C) সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃ-বিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শরীরবিদ্যা ইত্যাদির সমস্থর (D) উপরের সবকটি ।

68. নীচের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা-মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়-

(A) গণতান্ত্রিক প্রশাসন (B) শ্রেণি শৃঙ্খলার নিয়ন্ত্রণ (C) সময় তালিকা তৈরি (D) শিক্ষ-মনোবিজ্ঞানের বিকাশ

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore