মধ্যমমান বা মধ্যমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো

Niharika's Activities
0

 প্রশ্নঃ মধ্যমমান বা মধ্যমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

§  মধ্যমমান বা মধ্যমা বা মিডিয়ানঃ

মধ্যমমান বা মধ্যমা হল কোনো পরিসংখ্যা বণ্টনের 50 শতাংশ বা মাঝামাঝি অবস্থান। অর্থাৎ, মধ্যমমান বা মধ্যমা হল এরকমই একটি বিন্দু বা অবস্থান যার ওপর এবং নীচে সমান সংখ্যক স্কোর বা ফ্রিকোয়েন্সি বা রাশি থাকে। অন্যভাবে বললে, মধ্যমমান বা মধ্যমা যে-কোনো পরিমাপক স্কেলকে সমান দু-ভাগে ভাগ করে।

§  বৈশিষ্ট্যঃ

মধ্যমমান বা মধ্যমাকে বিশ্লেষণ করলে এর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন-

১.এটি কোনো পরিসংখ্যা বণ্টনের 50 শতাংশ অবস্থান।

২. এটি পরিমাপক স্কেলকে সমান দু-ভাগে ভাগ করে।

৩.এটি কেন্দ্রীয় প্রবণতারই একটি অংশ।  

৪.এর দ্বারা পরিসংখ্যানের মূল অবস্থান জানা যায়।

৫.এটি রাশিমালার প্রকৃত মান দ্বারা প্রভাবিত হয় না।

৬.এর ব্যবহারের দ্বারা অসমাপ্ত বণ্টনের মধ্যবর্তী অবস্থান জানা যায়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
ads
ads
ads
bookstore